শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে এসব প্রতিষ্ঠান। এতে মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় দুই ঘণ্টা কমেছে।
বিদ্যুৎ সাশ্রয় এবং
বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে সরকার চলতি বছর কয়েক দফায় দোকানপাট ও
মার্কেট খোলা রাখার সময়সূচিতে পরিবর্তন আনে। এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা
উপলক্ষে গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ বিশেষ নির্দেশনা জারি করে।
ওই নির্দেশনায় বলা
হয়েছিল, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও
দোকানপাট বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে নির্ধারিত সময়সীমা
শেষ হলে ২৩ অক্টোবর থেকে আগের নিয়মে ফিরে যেতে হবে।
সে অনুযায়ী,
শুক্রবার থেকে দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি আবারও বেলা ১১টা থেকে রাত
৮টা পর্যন্ত কার্যকর হয়েছে।
সংশ্লিষ্ট
নির্দেশনা অনুযায়ী, পূজার কেনাকাটার সুবিধার্থে বাড়ানো সময়সীমা শেষ হওয়ায় এখন থেকে
ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই কার্যক্রম পরিচালনা করতে হবে।
বিদ্যুৎ সাশ্রয়ের
পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতেই দোকানপাট ও মার্কেটের জন্য এই
সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন