বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে পূর্বাচল ৫ নম্বর
সেক্টরের ভুঁইয়া বাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রূপগঞ্জের দিঘিরপাড় এলাকার আক্তার মিয়ার ছেলে
রুদ্র মিয়া এবং বেল্লারটেক এলাকার কামাল মিয়ার ছেলে ইয়াছিন। এ ঘটনায় আহত শ্রাবণ
মিয়া বাঘবের সিটি মার্কেট এলাকার জিল্লুরের ছেলে। তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে
নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু একটি
মোটরসাইকেলে করে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। একপর্যায়ে তাঁরা পূর্বাচল ৫
নম্বর সেক্টরের ভুঁইয়া বাড়ি ব্রিজের পশ্চিম পাশের সার্ভিস লেন দিয়ে উল্টোপথে
যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন তিন
আরোহী। তাঁদের মধ্যে রুদ্র ও ইয়াছিন ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে মোটরসাইকেলটি
দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম
সালাউদ্দিন এ বিষয়ে বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করা হলেও তাঁর বক্তব্যের বিস্তারিত
পাওয়া যায়নি।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন