জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুনর্গঠিত এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
শুক্রবার (২৩
অক্টোবর) ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টার থেকে
পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী,
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও
হাসনাত আব্দুল্লাহ। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল
আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান
জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু
ও নুসরাত তাবাসসুম।
এ পদে আরও দায়িত্ব
পেয়েছেন মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট
মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ
রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার,
তারেক এ আদেল ও এ.কে. ফ্লোরা।
অন্যদিকে, সিনিয়র
যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।
যুগ্ম সদস্যসচিব
পদে দায়িত্ব পেয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস.এম. সাইফ মুস্তাফিজ
(কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।
দলীয় বিজ্ঞপ্তিতে
পুনর্গঠিত কমিটির সদস্যদের নাম ও পদবি প্রকাশ করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে দলীয়
সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে কমিটি পুনর্গঠনের
বিষয়টি সামনে এসেছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন