নারায়ণগঞ্জের ফতুল্লায়
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল আয়োজনের প্রস্তুতির অভিযোগে ১৬ জনকে আটক করেছে
পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে মাসদাইর অক্টো অফিস এলাকায় অভিযান চালিয়ে
তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাতে ওই
এলাকায় কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন—এমন তথ্যের
ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জয়
দাস, মেহেদী হাসান (২১), রাজু (৩৯), হুমায়ূন আহমেদ (৪০), সিয়াম (২১), লিটন (৪২), রাসেল বাবু (৩০), মেহেদী হাসান মাহিন (১৮), জাহাঙ্গীর আলম (২৩),
হাসান জামিল (২১), দ্বীন ইসলাম নয়ন,
সুমন (২২), সিফাত (২০), আব্দুল্লাহ (১৫), ফেরদৌস (১৪) ও অভি (১৪)।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন
জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের
বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে
পাঠানো হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন