পরিত্যক্ত একটি জমিদার বাড়ির
দ্বিতীয় তলার কক্ষ থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স
ব্যাটালিয়ন (এসআরবি)-১১। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নে
অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানের আগে কয়েকজন ব্যক্তি সেখান
থেকে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
রোববার (৪ অক্টোবর) দুপুরে
এসআরবি-১১-এর সিপিএসসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এসআরবি-১১ জানায়, শনিবার
দিবাগত রাত আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন
পরিত্যক্ত জমিদার বাড়িটিতে অভিযান পরিচালনা করা হয়। বিশেষ আভিযানিক দলের সদস্যরা
সেখানে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যান।
পরে বাড়িটির বিভিন্ন কক্ষ ও
আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় দ্বিতীয় তলার একটি কক্ষে পড়ে থাকা
অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।
উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত
ব্যবস্থা নেওয়ার জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে
এসআরবি-১১।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন