নারায়ণগঞ্জের ফতুল্লায়
তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো ও মাদক থেকে দূরে রাখতে পাঁচতলা হাউজিং
কমপ্লেক্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা
থানা এ টুর্নামেন্টের আয়োজন করে।
আয়োজকদের ভাষ্য, তরুণদের
সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের নিয়মিত ক্রীড়াচর্চায় যুক্ত করাই ছিল এ
আয়োজনের অন্যতম উদ্দেশ্য। খেলাধুলার পরিবেশ তৈরি করে যুবসমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে
সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
টুর্নামেন্ট পরিচালনার
দায়িত্বে ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার সদস্য সচিব নাহিদ হাসান সজীব।
সংগঠনটির ফতুল্লা থানার আহ্বায়ক মো. হাসান শিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়ামসহ সংগঠনের নেতাকর্মী, স্থানীয়
তরুণ ও ক্রীড়াপ্রেমীরা।
আয়োজকরা বলেন, মাদক ও
অপরাধপ্রবণতা থেকে তরুণদের দূরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। মাঠকেন্দ্রিক
এমন আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির চর্চা বাড়াতে সহায়ক হবে।
তাদের মতে, সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার
সুযোগ বাড়ানো গেলে তরুণদের একটি বড় অংশ ইতিবাচক কাজে যুক্ত হওয়ার পাশাপাশি সমাজের
জন্যও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন